বলিভিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৬:১৬

আমাজানের পান্ডো ডিপার্টমেন্টের আগুয়া দুসি এলাকায় শনিবার (৯ অক্টোবর) বলিভিয়ান এয়ার ফোর্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির স্বাস্থ্য বিভাগের ৪ কর্মকর্তাসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

বলিভিয়ান পুলিশের ডেপুটি কমান্ডার কর্নেল লুইস কিউভাস সাংবাদিকদের বলেন, লিবিরালটা থেকে উড্ডয়নের ৭ মিনিটি পরে বিমানটি বিধ্বস্ত হয় এবং একটি গাছে আঘাত করে। দুর্ঘটনায় সব যাত্রী ও ক্রু নিহত হয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় পুলিশ জানায়, বিমানটিতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের জাতীয় ডেঙ্গু-চিকনগুনিয়া কর্মসূচির ৪ কর্মকর্তা ছিলেন।

ইত্তেফাক/এএইচপি