পাইকগাছা থেকে পরিত্যক্ত ৩২টি গ্রেনেড উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের একটি মত্স্য ঘের থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামের সবুর সরদারের ছেলে কামাল সরদারের মত্স্য ঘেরের মাটি কেটে বাঁধ দেবার সময় শ্রমিকরা বাক্স ভর্তি গ্রেনেডগুলো দেখতে পায়।