নরসিংদী শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্তবরণ
উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
নরসিংদী প্রতিনিধি: আজ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাঙালির প্রাণের উত্সব বসন্তবরণ (১৪২৫ বঙ্গাব্দ) উদযাপনকে সামনে রেখে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে রবিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসা. শাহেলা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শান্ত বণিক, দৈনিক আল-আমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও নরসিংদীর খবরের স্টাফ রিপোর্টার হলধর দাস, দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক মো. ফারুক মিয়া, আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, সময়ের মুক্তিচিন্তা পত্রিকার সম্পাদক মো. জয়নাল আবেদীন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি বশির মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সদস্য তন্ময় দাস প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্তবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
চারঘাটে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার গণসংযোগ করেছেন চেয়ারম্যন পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। তিনি উপজেলার থানাপাড়া সোয়ালোজ ও সারদা বাজার ট্রাফিক মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং নৌকার ভোট চান।
ভাণ্ডারিয়ায় ২১শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি সভা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মঙ্গলবার ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় নবাগত ইউএনও মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন— উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন মামুন প্রমুখ। সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈকি দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
