আই ফোন উপহার পাওয়ার পর রীতেশ দেশমুখকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন শাহরুখ খান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
জানা যায়, আই ফোন তখন নতুন এসেছে ভারতে। দু’টি ফোন জোগাড় করতে পেরেছিলেন রীতেশ। তার একটি তিনি উপহার দিয়েছিলেন শাহরুখকে। বরাবরই নানা ধরনের প্রযুক্তিতে মজে থাকতে ভালবাসেন বলিউডের ‘বাদশা’। রীতেশের কাছ থেকে ওই ফোন পেয়ে আপ্লুত শাহরুখ বলেছিলেন, “আমি তোমাকে বিয়ে করতেও রাজি।”
রীতেশ জানতেন, এই ফোন পেলে খুশি হবেন কিং খান। হয়েওছিলেন। উপহার পেয়ে রাত ১১টার সময়ে রীতেশকে ফোন করেন উচ্ছ্বসিত শাহরুখ।
রীতেশ এবং শাহরুখের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। রীতেশের ছবি ‘হে বেবি’-র একটি গানেও অতিথি শিল্পী হয়ে এসেছিলেন ‘বাদশা’ খান। অন্য দিকে, স্থাপত্য বিদ্যার ছাত্র রীতেশের নকশাতেই সেজে উঠেছিল শাহরুখের প্রযোজনা সংস্থার অফিস।
