ঢাকা-৬ আসনে ধানের শীষে লড়তে চান হামিদুর রহমান হামিদ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:০৭

ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়তে চান বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি হামিদুর রহমান হামিদ। দলের মনোনয়ন পেতে এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। স্থানীয় হিসেবে এলাকার মানুষও তাকে ভালোবেসে গ্রহণ করেছেন বলে জানান সাবেক এই যুবদল নেতা।

হামিদুর রহমান হামিদ পুরান ঢাকার ওয়ারীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ’৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক’জন ছাত্রনেতা অগ্রণী ভূমিকা রাখেন, তার মধ্যে অন্যতম ছিলেন হামিদ। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা-৬ আসনে হামিদ এক পরিচিত মুখ। বিএনপির নেতাকর্মীদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান হামিদ ঢাকা-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দল তাকে যথাযথ মূল্যায়ন করবে এমন আশাবাদ ব্যক্ত করে হামিদ বলেন, তাকে মনোনয়ন দিলে নেতাকর্মী ও সাধারণ মানুষ সবাইকে সাথে নিয়ে তিনি এই আসন পুনরুদ্ধার করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি