মাগুরায় এ বছর ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা হবে না। দুর্গাপূজার ঠিক একমাস পরে এই পূজা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে ১১ নভেম্বর থেকে এই পূজা শুরু হওয়ার কথা ছিল।
মঙ্গলবার দুপুরে শহরের জামরুল তলা পূজা মণ্ডপ কার্যালয়ে জেলা কাত্যায়নী পূজা উদযাপন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বহু বছর ধরে মাগুরায় ঐতিহ্যবাহী এ কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি মাগুরার একটি অন্যতম ঐতিহ্য। দেশ-বিদেশের লাখ লাখ দর্শনার্থী এই পূজা উপভোগ করতে মাগুরাতে আসেন। দুর্গাপূজার ঠিক একমাস পরে উৎসবমুখর পরিবেশে শতাধিক বছর ধরে জেলায় এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে মাগুরা শহর আলোকসজ্জায় সজ্জিত হয়। চলে মাসব্যাপী মেলা।
