ঠাকুরগাঁওয়ের আলোচিত মিলি হত্যাকাণ্ডের ঘটনায় মিলিকে আগুনে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। মঙ্গলবার (২৬ অক্টোবর) মামলার ভিসেরা রিপোর্টে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুর রজ্জাক জানান, মিলি চক্রবর্তীর মৃত্যুর কারণ আমাদের কাছে এখন স্পষ্ট। মিলির ভিসেরা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই অনুযায়ী আমরা মামলার তদন্ত আরও বেগবান করবো।
তিনি জানান, ভিসেরা রিপোর্ট পাওয়ার আগেও আমরা নিশ্চিত ছিলাম এটা হত্যাকাণ্ড। সেই কারণেই পুলিশ তখন একটি অপমৃত্যুর মামলা করেছে। মামলার তদন্তে জড়িত সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করেছি।
এদিকে স্পষ্ট হত্যাকাণ্ড বোঝার পরও পরিবার থেকে কোনো হত্যা মামলা না করায় সমালোচনা ও সন্দেহের তীর পরিবারের দিকেই যেতে থাকে সচেতন মহলের। অনেকেই দাবি করেন বিষয়টি দ্রুত ধামাচাপা দিতে চাইছে মিলির পরিবার।
