পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে সুমন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উপজেলার বড়শী ইউনিয়নের মালেকাডাঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সুমন একই এলাকার সালাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হন সুমন। পরে মালেকাডাঙ্গা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল আরোহীকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
