ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৫৬ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:৪৮

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণার এক দিন পর ৫৬ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগ এর ঘোষণা দেন ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে নেতা-কর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় তারা দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের ২৮ জন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ জন ও পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন রয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বচ্ছোসেবক দলের জেলা সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মতামত মূল্যায়ন না করে কেন্দ্রীয় কমিটি পৃথক দুটি কমিটি ঘোষণা করে। ওই কমিটিতে দলের কোনো ত্যাগী ও যোগ্য নেতা স্থান পায়নি। এমনকি পদ না চাওয়া দুইজনকেও কমিটিতে রাখা হয়েছে। এ নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি,  হাফিজুর রহমান তসলিম, , এবিএস সালামসহ জেলা, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত ও পদত্যাগ করা  নেতাকর্মীরা।

 

ইত্তেফাক/ ইআ