স্পেনে দৌড় প্রতিযোগিতায় ষাঁড়ের গুঁতা, নিহত ১

ষাঁড় দৌড় প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হলেও স্পেনে একটি ঐটিহ্যবাহী উৎসব। সেখানে এবার ঘটলো প্রাণহানীর ঘটনা। দেশটির পূর্বাঞ্চলের ওনডা শহরের উৎসবে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ০০:৫৮

ষাঁড় দৌড় প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হলেও স্পেনে একটি ঐটিহ্যবাহী উৎসব। সেখানে এবার ঘটলো প্রাণহানীর ঘটনা। দেশটির পূর্বাঞ্চলের ওনডা শহরের উৎসবে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিধি-নিষেধ শিথিল করার পর দেশটিতে এ ধরনের প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার পর ষাঁড়ের গুঁতায় প্রথমবারের মতো কারও প্রাণহানি ঘটলো। কর্তৃপক্ষ জানায়, ওনডা শহরের উৎসবে ষাঁড়ের উপর্যুপরি আঘাতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

ষাঁড়ের আক্রমণের মুখে অন্যান্য প্রতিযোগিরা ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। স্পেনের জরুরি সেবাবিভাগ জানায়, ওই ব্যক্তির মাথায় এবং বাম উরুতে গভীর ক্ষত হয়েছিল। সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণে শনিবার পার্শ্ববর্তী শহর ভিলারিয়ালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জানা যায়, এ ঘটনার পর ষাঁড়ের দৌড় প্রতিযোগিতা বাতিল করেছে ওনডা কাউন্সিল। যা রবিবার (৩১ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিলো। তবে শহরের অন্যান্য কার্যক্রমের ওপর এর কোনও প্রভাব পড়েনি।

আফগানিস্তানে গান বন্ধ করতে বিয়ের আসরে গুলি, নিহত ২

স্পেনে ষাঁড়ের দৌড় প্রতিযোগিতার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ষাঁড়ের সামনে প্রতিযোগীরাও দৌঁড়ান। এই প্রতিযোগিতায় বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটেছে। ষাঁড়ের দৌড় প্রতিযোগিতা বাতিল করা হবে কি-না তা নিয়েও গত কয়েক বছরে দেশটিতে ব্যাপক বিতর্ক হয়েছে।

ইত্তেফাক/টিআর