কামরাঙ্গীরচরে নৌকাডুবে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫:২৭

রাজধানীর কামরাঙ্গীরচর হুজুর ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ চার জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন- রেখা (২৯) ও সানজিদা (৮)। 

আজ সোমবার (১ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান দৈনিক ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা সকাল ৯টা ১৫ মিনিটে হুজুর ঘাটে নৌকাডুবির খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে। আরও দুই জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন শীতল (২৭) ও শফিকুল (৭)।

ফায়ার সার্ভিস উদ্ধার কাজ এখনো চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

ইত্তেফাক/কেএইচ/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন