রোহিঙ্গা শরণার্থী নিয়ে আবারো জাস্টিন গভীর উদ্বিগ্ন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:০৮

বিশেষ প্রতিনিধি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু আবারো রোহিঙ্গা উদ্বাস্তুদের মিয়ানমারে ফেরত প্রস্তাবিত পুনর্বাসনের ব্যাপারে উদ্বিগ্নের কথা প্রকাশ করেছেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই কানাডা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে আসিয়ান সামিটের অনুষ্ঠানে এই উদ্বেগের কথা সাংবাদিকদের অবগত করেন বলে জানায় কানাডিয়ান প্রেস।

জাস্টিন ট্রুডু বলেছেন, সহিংসতা, ধর্ষণ এবং হত্যার কারণে সাত লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। কিন্তু মিয়ানমার সামরিক বাহিনী এবং অং সান সু চিকে নানাভাবে বারবার অনুরোধ করার পরও তারা পদক্ষেপ নেননি বরং বাংলাদেশ ক্যাম্পে রোহিঙ্গা মিয়ানমারে প্রতিরক্ষা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। এসব কারণে দেশটির সেনা প্রধানকে কানাডায় নিষিদ্ধ ঘোষণা এবং সু চি’র কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করা হয়েছে। আমরা রোহিঙ্গা গণহত্যা করার দায়ে মিয়ানমারের সামরিক নেতাদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছি।