ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, বিআরটিএ থেকে স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার আগে প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে এ অভিযোগে চালককে কোনও মামলা দেয়া যাবে না।
সোমবার (নভেম্বর) রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে এসে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, এটা লাইসেন্স কর্তৃপক্ষের জটিলতা, চালকের দায় নয়। এ সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কোনও ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
