গণ বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

সাভার:বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিল গণ বিশ্ববিদ্যালয়। সোমবার  বেলা ১১ টার দিকে একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় বসন্ত বরণের শোভাযাত্রা। ‘ওরে দ্বীপবাসী’ গানের সঙ্গে নৃত্যের তালে তালে এক ঝাঁক শিক্ষার্থী শোভাযাত্রায় নেতৃত্ব দেয়। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ শিক্ষক শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন        —ইত্তেফাক