কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাসের পশ্চিম পাশে এবং কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে পৃথক এ হতাহতের ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক লিটন নিহত হয়েছেন।
নিহত লিটন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে। তিনি সংবাদপত্র পরিবহন সংস্থা চাদনী পরিবহনের মাইক্রোবাসের চালক ছিলেন।
অপরদিকে মনোহরগঞ্জ উপজেলার বিহড়া এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের একটি বাসের ধাক্কায় ওই উপজেলার সাইকচাইল গ্রামের অটোরিকশার যাত্রী রুহুল আমিন (৬৫) ও তার স্ত্রী সেলিনা আক্তার (৪৮) ও কলেজছাত্রী মায়মুনা (২০)সহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক।
নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মেদ জানান, একুশে এক্সপ্রেসের বাসটি হিমাচল এক্সপ্রেসের বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। বাস ও আটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত অটোরিকশা চালক খোকন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইত্তেফাক/কেএইচ
