রামগড় পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫:১০

খাগড়াছড়ির রামগড় পৌর সভার নির্বাচনে (১ নভেম্বর) মঙ্গলবার সকাল হতে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ চলছে।  ৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে।  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৯টি কেন্দ্রে ৯জন নির্বাহি ম্যাজিস্ট্রেট নিয়োগসহ র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারবাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে। এটা রামগড় পৌরসভার ৪র্থতম নির্বাচন। 

 এবার আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী  ও রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি মো: রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায়  মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: শামীমও বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন।  ফলে বর্তমানে ৮টি সাধারণ ওয়ার্ডে  ২৬জন এবং ৩টি সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৯জন প্রার্থী কাউন্সিলর পদেপ্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৮৮৬জন। 

 খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বনিক বলেছেন, শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে  ভোটারদের ভোট দেয়ার জন্য  সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। 

অন্যদিকে, খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মো: আব্দুল আজিজ বলেন,  সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে কঠোর ভুমিকায় রয়েছে  আইনশৃঙ্খলাবাহিনী। কয়েকটি স্তরে নিরাপত্তা  ব্যবস্থা রাখা হয়েছে। 

ইত্তেফাক/কেএইচ