রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:০৯

ব্রজেন্দ্র নাথ রায়

মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র নাথ রায় (৭০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে উপজেলার বাহাদারপুর গ্রামের পারিবারিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।