আদিয়ান মার্টের সিইওসহ ৩ জন  তিন দিনের রিমান্ডে 

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫:৩৭

চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের  প্রধান নির্বাহী (সিইও) জুবায়ের সিদ্দিক , ব্যবস্থা পরিচালক (এমডি) মাহমুদ সিদ্দিক ও ব্যবস্থাপক মিনারুল ইসলামের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে উপদেষ্টা আবু বকর সিদ্দিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক   মানিক দাস এই আদেশ দেন। 

আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট তালিম হোসেন, অ্যাডভোকেট আকবর আলী ও অ্যাডভোকেট বদর উদ্দিন। অন্যদিকে  আসামিদের সাতদিনের জন্য রিমান্ড আবেদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোপাল চন্দ্র মন্ডল। বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও  অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রকি। 

এর আগে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের আতিকুর রহমান উজ্জ্বল বাদী হয়ে গত ২৯ অক্টোবর সদর থানায়  চারজনকে  আসামি করে  মামলা দায়ের করেন। মামলায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা নিয়ে পণ্য না দিয়ে প্রতারণার অভিযোগে আনা হয়।  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ওইদিন রাতেই আসামিদের চুয়াডাঙ্গা ও  খুলনা থেকে গ্রেফতার করে।  

ইত্তেফাক/এনই