আড়াইহাজারে ১০ বছরের শিশু ধর্ষিত, থানায় মামলা

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬:১১

আড়াইহাজার ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার সদর পৌর সভার কৃষ্ণপুরা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক দেলোয়ার (৪০) ও তার সহযোগী কাজলী বেগমকে (২৪) গ্রেফতার করেছে। 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বরাত দিয়ে জানান, ধর্ষণের সহযোগী কাজলী বেগমের সাথে শিশুটির বাবার পরিচিত ছিল। সেই সুবাদে শিশুটির খোঁজ খবর নিতো কাজলী বেগম। ঘটনার দিন রাত ৮টায় শিশুটি স্থানীয় একটি মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কাজলী বেগম কৌশলে ফুঁসলিয়ে তার বাসায় নাগের চর নিয়ে যায়। পরে রাত ৩টায় কাজলী বেগমের সহযোগিতায় স্থানীয় একটি পরিত্যক্ত সমিলের পিছনে নিয়ে দেলোয়ার তাকে ধর্ষণ করে। শিশু সকালে বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে ঘটনা ফাঁস হয়ে যায়। পরে জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। 

ওসি আরও জানান, থানায় মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেলোয়ার উপজেলার কৃষ্ণপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং কাজলী বেগম এলাকার বাড়ি উপজেলার দুপ্তরা এলাকায়। 

 

ইত্তেফাক/এমএএম