ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:৫৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় বিভিন্ন শ্রেণীর যানবাহনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ওই অভিযান চালানো হয়। বিভিন্ন যানবাহনে রোড পারমিট, চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় মটোরযান অধ্যাদেশ আইন ২০১৮  অনুযায়ী ১৮ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও নগদ ৬৩ হাজার ৫শ টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করেন বি আর টি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ মোর্শেদ মিশু। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আফজলা হোসেন ও সার্জেন্ট মো. বাহারুল সোহাগ। 

ইত্তেফাক/এমএএম