দুই সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিকাল পাঁচটায় তিনি নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছেছেন।
চলতি মাসের ৪ তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপনে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যান। সেখানে প্রথমে ওয়াশিংটন ও পরে নিউইয়র্কে চারদিন কাটান। ওয়াশিংটনের হিলটন হোটেলে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেন বলে জানা যায়।
