মো. আব্দুস সাত্তার
কালিহাতী পৌরসভাস্থ মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার (৭৩) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রবিবার সকাল ১১ টায় ভুইয়া কামার্থী কবরস্থানে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তারের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়।
