বিটিসিএলের পর এপিটিএলডির সদস্য হলো ইওয়াইহোস্ট

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২০:১৬

এশিয়া প্যাসিফিক টপ লেভেল ডোমেইন (এপিটিএলডি) এসোসিয়েশনের সদস্যপদ পেয়েছে বাংলাদেশের ডোমেইন ও হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইওয়াইহোস্ট লিমিটেড। আন্তর্জাতিক ডোমেইন নাম নিবন্ধনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন এপিটিএলডির সহযোগী (অ্যাসেসিয়েট) সদস্য হিসাবে এবারই প্রথম কোন বাংলাদেশী প্রাইভেট কোম্পানি নির্বাচিত হয়েছে।

এশিয়া প্যাসিফিক টপ লেভেল ডোমেইন এসোসিয়েশন (এপিটিএলডি) একটি অলাভজনক ডোমেইন নাম নিবন্ধনকারী প্রতিষ্ঠান যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবস্থিত কান্ট্রি কোড নাম নিবন্ধনকারী প্রতিষ্ঠানগুলোর (যেমন বাংলাদেশের ক্ষেত্রে .BD) প্রযুক্তিগত এবং পরিচালনা সংক্রান্ত তথ্য বিনিময় নিয়ে কাজ করে। সংগঠনটিতে ৫১ টি দেশের সরকারী প্রতিষ্ঠানকে সাধারণ সদস্য হিসেবে আছে। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড বা বিটিসিএল। 

এছাড়াও সহযোগী সদস্য তালিকায় রাশিয়া, জার্মানী, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্বের ২১টি দেশের প্রাইভেট ডোমেইন ও হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ইওয়াইহোস্ট। তবে পাশ্ববর্তী দেশ ভারতের সরকারী প্রতিষ্ঠান সাধারণ সদস্য হলেও সহযোগী সদস্য হিসেবে দেশটির কোন প্রাইভেট প্রতিষ্ঠান সদস্যপদ পায়নি। 

এপিটিএলডির নিউজরুমে প্রকাশিত বিজ্ঞপ্তি

এপিটিএলডির নিউজরুমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর এপিটিএলডির নিয়মিত মাসিক টেলি কনফারেন্সের মাধ্যমে সংগঠনটির বোর্ড সদস্যরা ইওয়াইহোস্টের সদস্য পদের দরখাস্ত পর্যালোচনা করে বাংলাদেশি এই প্রতিষ্ঠনটিকে সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত করে।  

এপিটিএলডির মহাব্যবস্থাপক, লিওনিড টডোরভ বলেন, “বাংলাদেশে এই প্রথম একটি ডোমেইন নাম নিবন্ধনকারী প্রতিষ্ঠানকে এপিটিএলডির সহযোগী সদস্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি যে ইওয়াইহোস্ট এশিয়া প্যাসিফিকের সিসিটিএলডিএসের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি আইপি এবং ডোমেন নাম সম্পর্কিত নীতি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক ইন্টারনেট সমন্বয় সংস্থাগুলির সাথে সম্পর্কের উন্নয়ন করবে। আমরা আরও আশা রাখি যে, আমাদের আউটরিচ প্রসারিত করতে এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া উভয় দেশেই আমাদের অবস্থানকে উন্নীত করতে সাহায্য করবে।”

ইওয়াইহোস্টের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন বলেন, “ডোমেইনের নাম নিবন্ধন রেজিস্ট্রেশন বা সেবা প্রদানের জন্য একটি কোম্পানিতে দক্ষ এবং জ্ঞানী কর্মী থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি একজন এপিটিএলডির সদস্য হয়ে ইওয়াইহোস্টের কর্মীরা তাদের দক্ষতা এবং জ্ঞান উন্নত করতে পারবে। এছাড়াও আমাদের সমস্ত গ্রাহকরা ইওয়াইহোস্টথেকে ডোমেইন নিবন্ধন করতে পেরে খুশি হবেন, কারণ জ্ঞানী এবং একটি সমৃদ্ধ আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন কর্মী তাদের নিরবছিন্ন সহযোগিতা করবে।”

ইত্তেফাক/আরকে