‘ফেসবুক এখন ডিজিটাল গ্যাংস্টার’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৮

ব্রিটেনের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন ‘ডিজিটাল গ্যাংস্টার’ এ পরিণত হয়েছে। তারা বলেছেন, ফেসবুক কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে তথ্য গোপনের নীতি লংঘন করছেন। পার্লামেন্টে এসে জবাব না দেওয়ার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কড়া সমালোচনা করেছেন এমপিরা। এমপিদের নিয়ে গঠিত ব্রিটেনের ডিজিটাল, কালচার, মিডিয়া এবং স্পোর্টস কমিটি এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের অভ্যন্তরীণ ই-মেইল বিশ্লেষণ করে তারা দেখেছেন যে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবেই আইন লংঘন করছেন। তারা জাকারবার্গ ও অন্যান্য নির্বাহীদের মধ্যে আদান-প্রদান করা ই-মেইলও বিশ্লেষণ করেছেন। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন বিশ্বে ফেসবুককে ডিজিটাল গ্যাংস্টারে রূপান্তরিত হতে দেওয়া উচিত নয়। - সিএনএন