লোহাগাড়ায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২১:০৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ নভেম্বর) বিকেলে ইউনিয়নের পূর্ব বাইয়ার পাড়ার পাহাড়ি ছড়ায় এই অভিযান পরিচালনা পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো: মাসুদ রানা। 

এ সময় তিনি বলেন, চরম্বার পূর্ব বাইয়ার পাড়ার পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছিল বালু খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে ২টি স্থান হতে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। স্পট ২টিতে জন্য লাল পতাকা টাঙানো হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ শরফুদ্দিন খাঁন। 

 

ইত্তেফাক/আরকে