ছোটবেলায় মা-বাবাকে ‘খারাপ মানুষ’ ভাবতেন সারা আলি খান। সাইফ আলি খান-অমৃতা সিং সম্পর্কে তাদের বড় মেয়ের এমন ধারণা ছিল। এছাড়া সারার আরও ধারণা ছিল, মা অমৃতা সিংহ পর্ন সাইট চালান।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সারা তার ছোটবেলার মজার কিছু অভিজ্ঞতার শেয়ার করেছেন।
‘ওমকারা’ ছবিতে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে সাইফকে দেখে ছোট্ট সারা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। তার মনে হয়েছিল, তার বাবা কেবল খারাপ শব্দই ব্যবহার করেন।
অন্যদিকে ‘কালিযুগ’ ছবিতে নিজের মাকে অভিনয় করতে দেখে সারার ধারণা হয়েছিল তার মা অমৃতা পর্ন বানানোর পেশার সঙ্গে যুক্ত। কারণ সেই ছবিতে যৌন দৃশ্যের আধিক্য ছিল। ঘটনাচক্রে সেই দুটি ছবির জন্য সাইফ এবং অমৃতা সেরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে মনোনীত হন।
সারা বলেন, ‘আমি অবাক হয়ে গিয়েছিলাম তাদের পুরস্কার পাওয়ার কথা শুনে। ভেবেছিলাম, কেন ওই সবের জন্য সেরার তালিকায় তাদের নাম লেখা হল?’
সাইফ আলি খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র নয় বছর। এরপর মায়ের কাছে থেকে, তার আদর্শেই ধীরে ধীরে বেড়ে ওঠেন অভিনেত্রী। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও (করিনার সঙ্গে) অমৃতা একাই থেকেছেন তার সন্তানদের সঙ্গে।
ইত্তেফাক/বিএএফ
