বদলগাছীতে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি উদ্ধার 

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৯:৩৯

নওগাঁর বদলগাছীতে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলা মথুরাপুর ইউপির গোবরচাঁপা হাট বাজারে ব্রিজের নিচে থেকে উক্ত খুলিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) অতিকুল ইসলাম।

জানা যায়, খুলিটি প্রথমে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ওসি অতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে উক্ত স্থান থেকে একটি মাথার খুলি ও ২টি বস্তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ পাঠানো হয়েছে। তিনি বলেন গত ৩০ অক্টোবর মথুরাপুর ইউপির চকগোপিনাথ গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির পা উদ্ধার করা হয়। গত ২ নভেম্বর পার্শ্ববর্তী জয়পুরহাটজেলার আক্কেলপুর উপজেলার তুলসীগঙ্গা নদী থেকে মাতা বিহীন বডি উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ। এব্যাপারে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/ ইআ