কবি রেজওয়ানা বুলবুল এর ‘সোনার নথ ছুঁয়েছে নীল আসমান’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে যুক্ত প্রকাশনা। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
যুক্ত প্রকাশকের ফেসবুক পেজে বইটি সম্পর্কে লেখা হয়েছে, বড় নরম এবং কোমল রোমান্টিক কবিতাগুলো কেমন যেন আলতো করে হৃদয় ছুঁয়ে যায়। সুখ-দুঃখের নিবিড় আঙিনায় রঙিন ও বিধুর কথামালা সাজিয়ে কবি রেজওয়ানা বুলবুল অবলীলায় বলে গেছেন জীবনের গল্প। মানুষের স্মৃতির ভেতর বেড়ে ওঠার দিনগুলো যেরকম ঝলমল করে সেগুলোই কবিতার নানা অনুষঙ্গ হয়ে জীবনকে মহিমান্বিত করে। কবিতার ভুবনে ভিন্ন ভিন্ন দৃশ্যপট তৈরি করে- কবিতার শব্দ, ছন্দ ও ভাবনায় গরীয়ান হয়। কবি রেজওয়ানা বুলবুলের ‘সোনার নথ ছুঁয়েছে নীল আসমান’ কাব্যগ্রন্থে তাই প্রকৃতি, জীবন, সুখ-দুঃখ একাকার হয়ে রোমান্টিক বাতাবরণে জীবনের প্রতি দরদ ছড়িয়ে দেয়। বলে- জীবন বড় সুন্দর।
একটি কবিতার খণ্ডাংশও প্রকাশিত হয়েছে ফেসবুকে। তা তুলে দেয়া হলো—
কেউ আমাকে একটু তুলে ধরবে উঁচুতে
সাদা মেঘ দু’হাতে সরিয়ে
ছুঁয়ে দেখব নীল আকাশ
দুঃখ করো না বলব সব তোমাদের
যে কথা হবে আকাশের সাথে।
ইত্তেফাক/এএম
