নিশাত জাহান রানার স্মৃতিকথন গ্রন্থ ‘অঞ্জলিভাষা’ এখন বইমেলায়

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২২

কবি-সাংস্কৃতিক কর্মী নিশাত জাহান রানার স্মৃতিকথন গ্রন্থ- ‘অঞ্জলিভাষা’ অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। যুক্ত প্রকাশনা থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন উত্তম সেন। মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

 

বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথাসাহিত্যিক শেখ ফিরোজ আহমদ লিখেছেন, জীবনচলার বিভিন্ন সময়ে কর্মসূত্রে বা নিতান্তই ভাগ্যচক্রে পাওয়া কিংবদন্তিতুল্য কয়েকজন ব্যক্তির সান্নিধ্য এবং স্নেহসাহচর্যের বিনয়াবনত টুকরো স্মৃতিকথনই- ‘অঞ্জলিভাষা। কৌতূহলোদ্দীপক ঘটনা, পরিপার্শ্ব এবং হৃদয়স্পর্শী সম্মান যোজনায় রচিত বইটি সকলের পাঠ-উপভোগ্য হওয়াই স্বাভাবিক। শিল্প-সাহিত্য-সংস্কৃতিজগতের অনেকের সাথে লেখকের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকলেও শুধু প্রয়াতজনদের স্মৃতির সঞ্চয়ই এখানে গ্রন্থভুক্ত। 

বইটিতে সূচিবদ্ধ ব্যক্তিরা হলেন- কবি অরুণ মিত্র, সঙ্গীতশিল্পী শান্তিদেব ঘোষ, লেখক মৈত্রেয়ী দেবী, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক আ ফ ম সালাহউদ্দীন আহমেদ, নাট্যকার বাদল সরকার, কবি মাহবুুল আলম চৌধুরী, কবি শামসুর রাহমান, বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, লেখক-চিন্তক অধ্যাপক আলী আনোয়ার ও ড. করুণাময় গোস্বামী।

 

ইত্তেফাক/এএম