সেনবাগে ৪ মামলার আসামি জামায়াত নেতা সোহেল গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬:০৬

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ ৪ মামলার আসামি সেনবাগ পৌর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সোহেলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে সেনবাগ পৌর শহরের কাদরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আনোয়ারুল আজিম সোহেল সেনবাগ পৌর জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি। তার  বিরুদ্ধে সেনবাগ থানায় চারটি নাশকতার মামলা রয়েছে। এ সব মামলায় গ্রেফতারি পরোয়ানা বলে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রবিবার আদালতে হাজির করা হবে।

 

ইত্তেফাক/এনই