ঢাকা মহানগর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল, ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সকল অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগ।
অভিযানটি গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পযন্ত সমগ্র রাজধানীতে পরিচালিত হয়।
শনিবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
অভিযানে, ২ কেজি ৭৪২.৫ গ্রাম ১২০৭ পুরিয়া হেরোইন, ৪২৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেন্সিডিল, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশী মদ, ৫৬ লিটার দেশী মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়। এ
এ সময় আরও ৫টি চাপাতি, ১২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি ক্ষুর, ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০ টি মামলা রুজু হয়েছে
ইত্তেফাক/কেএইচ
