চৌদ্দগ্রামে গৃহবধূ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৩

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৬

কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূ আয়েশা আক্তার হত্যা মামলায় তার স্বামী শাকিল মিয়াসহ ওয়ারেন্টভুক্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা। 

গ্রেপ্তার হলো- হত্যা মামলার আসামি পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন (২৮), মাদক মামলার আসামি বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হারুন (৩৫), আবদুর রউপের ছেলে মমিন (৩০), আবদুল মালেকের ছেলে ইউনুছ (৩৮), উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুরের তৈয়ব আলীর ছেলে আবু মিয়া (৩৪), ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়ার আবদুল হকের ছেলে খোকন (৩৪), জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আবুল কালামের ছেলে সোহেল মিয়া (১৮), উত্তর বেতিয়ারা গ্রামের কবিরুল ইসলামের ছেলে আলম (১৯), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মমিনের ছেলে আবু বকর ছিদ্দিক (২৭), আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ছানু মিয়ার ছেলে মমিন (৪০), বাবু মিয়ার ছেলে তারেক (১৮), বেলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮) ও ভাজনকরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহাদাত হোসেন (২৪)।  

আরও পড়ুন: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের শপথ বুধবার 

চৌদ্দগ্রাম থানা সুত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে হত্যামামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।  

ইত্তেফাক/কেকে