চন্দনাইশে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩:০২

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চন্দনাইশের গাছবাড়িয়ায় কাসেম ফকির(৬২) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ নভেম্বর) ১০টায় উপজেলার খাঁন হাটের একটি দোকান ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার।

জানা যায়, নিহত কাসেম ফকির অবিবাহিত এবং পটিয়ার রসিদাবাদ ১নং ওয়ার্ড এলাকার ফজল আহমদের ছেলে। দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে গফুর সওদাগরের উক্ত ভাড়া দোকান ঘরে বসবাস করে হযরত পেঠান শাহ(র:) মাজার শরীফের দান বক্সের টাকা তুলতো।   

ওসি নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ধারনা করছে প্রায় ৮/১০দিন আগে এ ঘটনাটি ঘটেছে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/ ইআ