নাজিরপুরে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪:২৪

পিরোজপুরের নাজিরপুরে সবুজের সমারোহে ছেয়ে গেছে রোপা আমনের বিস্তীর্ণ ক্ষেত। এ বছর আবহাওয়া আমন চাষের অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছে। 

উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের কৃষক শাহাবুদ্দীন জানান, তিনি এ বছর তিন বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। আবহাওয়া চাষাবাদের অনুকূলে ছিল, পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে, আশা করি এ বছর ভাল ফলন হবে।

কৃষক ছালেক সেখ জানান, প্রতি বিঘা আমনের জমি চাষাবাদে ৫-৬ হাজার টাকা ব্যয় হয়েছে, আশা করছি বিঘায় ১৬-১৭ মন ধান পাবো। 
উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা জানান, উপজেলায় সাড়ে ছয় হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। এ বছর অন্যান্য বছরের তুলনায় আমনের আবাদ অনেক বেশী। ফলন ও আশা করা যাচ্ছে ভাল হবে। আমরা চাষি ভাইদের পোকা মাকড় দমনের পরামর্শ দিচ্ছি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। 

 

ইত্তেফাক/ ইআ