অব্যাহত থাকছে পণ্য পরিবহন ধর্মঘট

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:৫৪

দেশে চলমান পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। আজ রবিবার (৭ নভেম্বর) এ তথ্য জানায় সংগঠনটি।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।

ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রুস্তম আলী খান ইত্তেফাক অনলাইনকে বলেন, তেলের দাম কমানোর আগ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের পরিকল্পনা নেই। এখনো সরকারের তরফ থেকে কেউ আমাদের সঙ্গে বৈঠকের জন্য যোগাযোগ করেনি।

ইত্তেফাক/জেডএইচডি