সুস্থ হয়ে উঠছেন ফারুক

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:২৬

দেশের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন অচেতন ছিলেন তিনি। এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং নামাজও পড়ছেন।

রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মিয়া ভাই। কথা বলছেন, নামাজ পড়ছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন, হাঁটছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন। সবার কাছে দোয়া চেয়েছেন মিয়া ভাই। সবাই দোয়া করবেন।’

আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: সংগৃহীত

গত ৪ মার্চ নিয়মিত শারীরিক পরীক্ষার জন‌্য সিঙ্গাপুরে যান নায়ক ফারুক। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন আইসিউতে ছিলেন। প্রায় এক বছরের অধিকাংশ সময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

ইত্তেফাক/বিএএফ