শিবগঞ্জে মাটি খুঁড়তেই মিললো ধাতব মুদ্রা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:৩২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটি খুঁঁড়তে গিয়ে মিলেছে ভর্তি ধাতব মুদ্রা। রবিবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রাম এ সব মুদ্রা উদ্ধার করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে বাগবাড়ি গ্রামের গাজলুর ছেলে মোহাম্মদ মুসা বাড়িতে নতুন বাথরুম নির্মাণের জন্য মাটি খনন করছিল। এ সময় কোদালের আঘাতে একটি মাটির ব্যাংক ভেঙে যায়। সেই ব্যাংক থেকে ১৪৫টি সিলভার ও সোনালী কালারের ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। মুদ্রাগুলোতে উর্দুতে অস্পৃষ্ট করে লিখা আছে।

শিবগঞ্জ থানার এসআই জুয়েল রানা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মুদ্রাগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- পাকিস্তান আমলের এসব মুদ্রা।  ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, পাকিস্তান আমলে এসব এলাকায় হিন্দুদের বাড়ি ছিল। তারা চলে যাওয়ার সময় মুদ্রাসহ ব্যাংকটি মাটির নিচে লুকিয়ে রাখতে পারে। 

 

ইত্তেফাক/ইউবি