কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার (৬ নভেম্বর) থেকে রানার ১ম বিভাগ কাবাডি লিগ শুরু হয়েছে কাবাডি স্টেডিয়ামে।
লিগের উদ্বোধন করেছেন প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং কাবাডি ফেডারেশনের সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য চিত্রনায়িকা অপু বিশ্বাস।
দুই গ্রুপে ১০ দল নিয়ে শুরু হওয়া লিগ শেষে শীর্ষ চার দল উঠবে সুপার ফোর পর্বে। সেখান থেকে লিগ চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগে উঠবে আর রেলিগেশন হবে একটি দল।
ইত্তেফাক/টিএ
