এবার শাহরুখের ছেলেকে ডেকে পাঠাল এনসিবির স্পেশাল টিম

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২০:৪৩

জামিনে থাকা মাদক মামলায় অভিযুক্ত শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে এবার ডেকে পাঠিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র (এনসিবি) বিশেষ তদন্তকারী দল (এসআইটি)।

এনসিব ‘র ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিং এর নেতৃত্বে গঠিত এসআইটি দলটি আরিয়ান জড়িতসহ ছয়টি মাদক মামলার তদন্ত করতে শনিবার (৬ নভেম্বর) মুম্বাই পৌঁছেছে। এদিন এসআইটি দল আরিয়ানকে রবিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে।

জিজ্ঞাসাবাদের প্রয়োজনে আরিয়ানা এনসিবি কর্মকর্তাদের ডাকে হাজির হবেন বলে তার জামিন আদেশে শর্ত রয়েছে। ২৮ অক্টোবর মুম্বাইয়ের হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

আরিয়ান খান। ছবি: সংগৃহীত

এর আগে, গত ৩ অক্টোবর একটি প্রমোদতরীর পার্টিতে অভিযান চালিয়ে এবং জাহাজে থাকা মাদক জব্দ করার পর সেখান থেকে আরিয়ান, আরবাজসহ আরও কয়েকজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েকবার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

এদিকে এই মাদক মামলার তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সইল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার সমীরের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে।

ইত্তেফাক/বিএএফ