রবিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়ে যাওয়া নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিল না। কেননা এই ম্যাচের উপর নির্ভর করছিল ভারতের সেমিফাইনালের টিকিট। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৮ উইকেটে ম্যাচটি জিতে নেওয়া বাড়ি ফিরতে হচ্ছে ভারতকে। তবে সেই ম্যাচের দিনই ঘটে গেছে অনাকাঙ্খিত এক ঘটনা।
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ কিউরেটর মোহান সিং। আবুধাবিতে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা আগে মারা যান তিনি।
তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, মোহান সিং আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। মারা যাওয়ার আগে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের উইকেট বানিয়ে যান মোহান।
কিউরেটর হিসেবে ২০০৪ সাল থেকে আবু জায়েদ স্টেডিয়ামে কাজ করেছেন এই ভারতীয়। তার আগে লম্বা সময় কাজ করছেন ভারতের সাবেক প্রধান কিউরেটর দালজিত সিংয়ের সঙ্গে।
ইত্তেফাক/টিএ
