বিগ বসের মঞ্চে পুনর্মিলন সালমান-ভাগ্যশ্রীর

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১০:০৩

প্রথম সিনেমার স্মৃতি ভোলা সম্ভব নয়! সালমানের  জীবনে ‘ম্যানে প্যার কিয়া’ ঠিক এমনই একটি সিনেমা। আর এতদিন পর যখন প্রথম নায়িকা ভাগ্যশ্রীর সঙ্গে দেখা তখন কিছু আকর্ষণীয় তো থাকছেই। 

বিগ বস ১৫ এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাগ্যশ্রী। সেই পুনর্মিলনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হল কালার্স চ্যানেলের তরফে। সাইকেল চালিয়ে স্টেজে এসেই পুরনো আমেজে ভেসেছে সালমান। ভিডিয়োতে হালকা গোলাপী রঙের শাড়ি পরে দেখা যায় ভাগ্যশ্রীকে। সালমানকে কালো স্যুট পরে দেখা যায়। স্টেজে দাঁড়িয়ে রয়েছেন ভাগ্যশ্রীে, সাইকেল চালিয়ে স্টেজে প্রবেশ করছেন সালমান। ১৯৮৯ সালে ছবি থেকে ‘তুম লাড়কি হো’ গান বাজছে পিছনে। এরপরই ভাগ্যশ্রীর হাত ধরে সাইকেল চালাতে দেখা গেছে সালমানকে।

প্রথম সিনেমার পর দুজনের একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। 'ম্যায়নে পেয়ার কিয়া' অভিনেত্রী ভাগ্যশ্রীকে শেষবার দেখা গিয়েছিল ২০১০ সালে 'রেড অ্যালার্ট - দ্য ওয়ার উইদিন' ছবিতে। 'থালাইভি'-তে আবার অনেকদিন পর তাকে দেখে দর্শকরা।

 

ইত্তেফাক/এফএস