তবীব-রানার ‘শুধু টাকার জন্য’

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:৩৮

দেশের সঙ্গীতে ঘূর্ণিঝড়ের মতো আত্মপ্রকাশ গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদের। তবীবের কথা, সুর এবং রানাকে নিয়ে ‘গাল্লিবয়’র পরে বেশ কয়েকটি গান ইতোমধ্যে আলোড়ন সৃস্টি করেছে।

এবার ‘শুধু টাকার জন্য’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলেন তারা। এই গানটির কথা ও সুর করেছেন তবীব। সংগীতায়োজন করেছেন শুভ্র রানা।

তবীব মাহমুদ ও শুভ্র রানা। ছবি: সংগৃহীত

গানটি প্রসঙ্গে তবীব মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে টাকার জন্য আমাদের অনেক কিছু হারাতে হয়। কখনও আমরা স্বপ্ন হারাই, কখনও নিজেই আবার কখনও ইচ্ছা হারাই, হারাই শক্তি। এমন হারানোর ঘটনা অন্য অনেকেরই আছে। টাকার কারণে অনেক সময়ই আমাদের জীবনটা নষ্ট হয়ে যায়। এটা নিয়েই আমাদের নতুন গান।’

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গানটি প্রকাশ হয়েছে তবীবের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির পৃষ্ঠপোষকতা করেছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।

ইত্তেফাক/বিএএফ