ঈশিতার ‘সবুজের মরীচিকা’

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২১:২৬

এ প্রজন্মের প্রতিভাবান লেখক ফারজানা কবির ঈশিতা। ইতিমধ্যে তিনটি কবিতা বই লিখে কবি হিসেবে পাঠকের কাছে হাজির হয়েছে। শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন কবিতার বই। ২০২১ সালের এক রঙা এক ঘুড়ি প্রকাশনী থেকে প্রকাশ হয় আর একটি কবিতার বই ‘সবুজের মরীচিকা’।

‘দুঃখ এখানে বাজেয়াপ্ত’ প্রথম কবিতার বই প্রকাশিত ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেন পুথিনিলয় প্রকাশনী। এরপরের বছরে প্রতিভা প্রকাশ থেকে প্রেমের কবিতার বই ‘বেওয়ারিশ প্রেম’ প্রকাশিত হয়।

ফারজানা কবির ঈশিতা বলেন, ‘লেখালেখি করতে ভালোবাসি। আমৃত্যু লেখালেখি চালিয়ে যেতে চাই। ছোটবেলায় থেকে কবিতা পড়তে ভালো লাগত। তখন থেকেই ইচ্ছে ছিল কবিতা লিখব, সেই ইচ্ছা থেকে কবিতা লেখা। আমার তিনটি কবিতার বই প্রকাশ হয়েছে। আমি প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। আশা করি, সবসময় আপনাদেরকে পাশে পাব।'

লেখালেখির পাশাপাশি প্রতিবন্ধী ও শিশুদের নিয়ে গড়ে তুলেছেন ‘আলোর যাত্রী’ নামের একটি সংগঠন।

ইত্তেফাক/বিএএফ