খুলনায় প্রাইভেটকারে বাসের ধাক্কা, যুবক নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫:৩৬

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে জুবায়ের নামে এক যুবক নিহত এবং তার পিতা ও পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছে। 

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের হোগলাডঙ্গা স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিহত জুবায়ের ও তার পরিবারের সদস্যরা সোমবার সকালে একটি প্রাইভেটকারে ডুমুরিয়া থেকে গোপালগঞ্জ বেড়াতে যায়। সন্ধ্যার দিকে তারা খুলনার ডুমুরিয়ায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রাইভেটকারটি হোগলাডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুবায়ের মারা যান। এ সময় তার পিতাসহ পরিবারের আরও তিনজন আহত হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান ওসি। 

 

ইত্তেফাক/এমএএম