নাজিরপুরে জমে উঠেছে সুপারির পাইকারি বাজার

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩:৫১

পিরোজপুরের নাজিরপুরে প্রতি বছরের ন্যায় জমে উঠেছে সুপারির পাইকারি বাজার। উপজেলার শ্রীরামকাঠী, বাবুরহাট,সাতকাছিমা, চাদঁকাঠী.গাওখালী, বৈঠাকাটা বাজারে  সপ্তাহে ২ দিনবাজার বসে। বর্তমানে সুপারির ভরা মৌসুমে বাজারে সুপারির ব্যপক আমদানি থাকলে ও দামে সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা উভয়ই। 

এ বছর প্রতি কুড়ি সুপারি বাজারে ৫০০-৬০০ টাকা দরে বিক্রয় হচ্ছে। এ সব বাজার থেকে পাইকাররা সুপারি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রয় করে লাভবান হচ্ছে। আবার এলাকার বিত্তবান কিছু ব্যক্তিরা সুপারি ক্রয় করে শুকিয়ে লাভের প্রত্যাশায় রেখে দেয়। 

এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা জানান, চাষিরা আর্থিক ভাবে এ বছর সুপারির দামে লাভবান। প্রতি বছর এরকম দাম পেলে দিন দিন এ অঞ্চলে সুপারির আবাদ বাড়বে।

ইত্তেফাক/কেএইচ