করোনা চিকিৎসায় দেশের বাজারে খাওয়ার ট্যাবলেট

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৯:১০

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ ট্যাবলেট দেশে বাজারজাতের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। ইতিমধ্যে বাজারজাত শুরু করেছে একটি কোম্পানি।  

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওষুধটি বাজারজাতকরণ শুরু করেছে। এছাড়া এসকেএফ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস ওষুধ তৈরি ও বাজারজাতের অনুমোদন পেয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে বাজারজাত শুরু করবে। 

চারদিন আগে যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে মলনুপিরাভির নামে মুখে খাওয়ার এই ওষুধ।

 

ইত্তেফাক/ইউবি