তরুণ তিব্বতি সন্ন্যাসীদের মঠে থাকতে দিচ্ছে না চীন

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৯:৫২

চীনের কিংহাই প্রদেশে তরুণ তিব্বতি সন্ন্যাসীদের মঠ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে দেশটির সরকার। জোরপূর্বক তাদের অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

তিব্বতের ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসেই এমন কাজ চালাচ্ছে চীনা সরকার বলে জানিয়েছে জাস্ট আর্থ নিউজ। গত অক্টোবর এক বিজ্ঞপ্তি জারি করে সরকার। সেখানে বলা হয়, ১১ থেকে ১৫ বছর বয়সীরা কিংহাই এর ঢিতসা মঠে থাকতে পারবে না। যার কারণে এই বয়সী সন্নাসীরা ইচ্ছার বিরুদ্ধে মঠ ত্যাগ করে বাড়ি ফিরে যায়।

জাস্ট আর্থ নিউজ, সেইসঙ্গে জাখইয়াং মঠসহ কিংহাইয়ের অন্যান্য বেশকিছু মঠ থেকে তরুণ সন্যাসীদের জোরপূর্বক বাড়ি পাঠানো হয়েছে। এখন সেসব মঠে তদন্ত পরিচালনা করছে চীনা সরকার। নিয়মের পালন নিশ্চিতে এই তদন্ত হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।

 

ইত্তেফাক/টিআর