কোভিড-১৯ পরিস্থিতির কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর মাঠে ফিরেছিল দেশের ক্রিকেট। কিন্তু ফিরেনি গ্যালারির প্রাণ। যাদের বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে কেপে উঠত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
অবশেষে ঘরের মাটিতে আসন্ন পাকিস্তান সিরিজে ২০ মাস পর গ্যালারিতে দেখা যাবে দর্শকদের আনাগোনা। আগামী ১৯ নভেম্বর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তবে খেলা দেখতে পারবেন কেবল ধারণ ক্ষমতার ৫০ ভাগ দর্শক। একই সঙ্গে থাকতে হবে করোনা টিকার সনদপত্রও।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'পরিস্থিতি এখন অনেকটাই ভালো। তাই মাঠে দর্শক ফেরাতে চাই আমরা। ধারণ ক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সরকারের সবুজ সঙ্কেত পেলেই চূড়ান্ত হবে। বর্তমান পরিস্থিতিতে আশা করি অনুমতি পেয়ে যাব। টিকা নেওয়া আছে যাদের, কেবল তারাই মাঠে ঢুকতে পারবেন। বাচ্চারা যেহেতু টিকা পায়নি, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না।'
ইত্তেফাক/টিএ
