ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু ( ৫০ ) নামে কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আজব আলি বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ১ নভেম্বর রাতের খাওয়া দাওয়ার পর ৯টার দিকে বাড়ি থেকে বের হন মিজানুর রহমান মিঠু। তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তার কোনো সন্ধান পায় না। ৪ নভেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বুধবার সকালে গ্রামের একটি মেহগনি বাগানে তার লাশ পড়ে থাকতে দেথে গ্রামবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
