ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। আজ (১০ নভেম্বর) তার জন্মদিন। বিশেষ এই দিনটিতে বিশেষ মানুষকে প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।
মিমের হবু বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন বলে জানা গেছে।
বুধবার রাত ৯টার পর ফেসবুকে হবু স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিম। ক্যাপশনে লিখেছেন, ৬ বছর আগে তোমার সঙ্গে আমার সকল হাসির শুরু। দিনটি আমাদের সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। নতুন এক অধ্যায়ের সূচনা হলো। অবশেষে বাগদান সম্পন্ন।
এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই মিমের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। অবশেষে মিম নিজেই তার জীবনের বিশেষ মানুষটিকে সামনে নিয়ে এলেন। আর এই সারপ্রাইজের জন্য বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন তিনি।
২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।
ইত্তেফাক/বিএএফ

‘কমান্ডো’ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জাহারা মিতুর